সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি রোগী না থাকায় বিপাকে কলকাতার হাসপাতালগুলো

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। আর তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে।

বিশেষ করে, বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলোও।

উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘোষণা দিয়েছে, যেসব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন, তাদের ১০ শতাংশ অর্থছাড় দেওয়া হবে।

কিন্তু তারপরও ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়েনি। বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। যারা আসছেন, তাদের প্রায় সবাই চিকিৎসার জন্য আসছেন। ফলে কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খাঁ খাঁ করছে।

এই বিষয়ে চিকিৎসক এস.এন. পোদ্দার জানান, ভিসা কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে বর্তমানে কম লোক চিকিৎসা করাতে আসছেন। তবে আমরা আশাবাদী, এই সমস্যার দ্রুত সমাধান হবে।

কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে এসেছেন ঢাকার বাসিন্দা আনারুল রমেন। তিনি বলেন, আমি আমার মায়ের চিকিৎসা করাতে এসেছি। আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে বর্তমানে বাংলাদেশের নাগরিকরা কলকাতায় অনেক কম আসছেন। আমি অনেক আগেই ভিসা করিয়ে রেখেছিলাম, তাই সমস্যা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!