মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

শার্শার বাগআঁচড়ায় পারিবারিক কলহের জের ধরে ঝর্ণা খাতুন(৩০) নামে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ।

শুক্রবার (১ অক্টোবর) উপজেলার কায়বা ইউনিয়নের বাগআঁচড়ার পার্শ্ববর্তী রাড়িপুকুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে,গত ১০/১২ বছর আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের রবিউল ইসলামের মেয়ে ঝর্ণা খাতুনের বিয়ে হয় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ফারুক হোসেনের সাথে।তাদের সংসার জীবনে দুইটি ছেলে সন্তান রয়েছে। যাদের বয়স ৭/৮ বছর।ফারুক পেশায় একজন গরু ব্যবসায়ী। প্রথমে তাদের সংসার জীবন ভালো চললেও গত কয়েক বছর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো।তারই জেরে গতকাল রাতে স্বামী ফারুক স্ত্রী ঝর্ণাকে মারধোর করে।পরে সকালে ঘরের আড়ার সাথে ঝর্নার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

গৃহবধূর ভাই তরিকুল অভিযোগ করে বলেন,আমার বোনকে যখন ফারুকের সাথে বিয়ে দেই তখন তাদের মধ্যে কোনো ঝামেলা ছিলো না।গত কয়েক বছর ধরে আমার বোনের জামাই যৌতুকের টাকার জন্য প্রায় আমার বোনকে মারধোর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতো আর টাকা আনতে বলতো। বোনের সুখের কথা ভেবে আমরা কয়েক বারে ফারুককে অনেক টাকা পয়সা দিয়েছি। কিন্তুু গত কয়েকমাস ধরে আমার বোনজামাই ফারুক আবার আমাদের কাছে যৌতুকের আড়াই লাখ টাকা দাবী করে। যে টাকা না দিতে পারায় প্রায় আমার বোনের উপর চালাত অত্যাচার নির্যাতন। আমার বোন আত্মহত্যা করেনি তাকে পিটিয়ে হত্যা করে নিজেদের অপকর্ম ঢাকতে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুের মামলা হয়েছে এবং লাশটি উদ্ধার করে পোষ্ট-মর্ডানের জন্য যশোর মর্গে পাঠানে হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম