রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বিচার চাই, চেয়ার নয়’, মমতার বক্তব্যের পাল্টা মন্তব্য চিকিৎসকদের

আরজি কর ইস্যুতে আন্দোলনকারীরা ‘বিচার নয়, চেয়ার চায়’,বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ কারণে তিনি পদত্যাগ করতে রাজি আছেন বলেও জানান।

বৃহস্পতিবার বিকালে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও জুনিয়র চিকিৎসকদের বৈঠকটি ভেস্তে যায়।

বৈঠকে বসতে চিকিৎসকদের দাবি ছিল- বৈঠক সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করতে হবে। তা না হলে তারা আলোচনায় বসবেন না। অন্যদিকে, এমন শর্ত মানতে নারাজ রাজ্য সরকার। এমন অবস্থায় প্রায় দুই ঘণ্টা নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপেক্ষা করার পরও ফিরে যান আন্দোলনকারীরা।

বৈঠক ভেস্তে যাওয়ার পর জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা দাবি করেছেন, আন্দোলনকারীরা ‘বিচার নয়, চেয়ার চায়।’

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। স্বাস্থ্যভবনের সামনে ধরনা মঞ্চে পৌঁছে জুনিয়র চিকিৎসকরা বলেন, ‘আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। কী চেয়েছিলাম? আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে, তার বিচার। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার নিশ্চয়তা। তা নিশ্চিত করার জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিলেন, তাদের শাস্তি চেয়েছিলাম।

আলোচিত আরজি কর হাসপাতালে নারকীয় কায়দায় নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনা পেরিয়ে গেছে ৩৩ দিন। প্রয়োজন হলে অপরাধীদের শাস্তির দাবিতে আরও ৩৩ দিন রাস্তায় থাকতে অনড় চিকিৎসকরা।

আন্দোলনকারীরা বলেন, ‘মুখ্যমন্ত্রীর চেয়ারের ওপর ভরসা রেখেই আমরা গিয়েছিলাম। গত ৩৩ দিন ধরে আমরা রাস্তায়। দরকারে আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকব। কিন্তু বিচার আমাদের চাই। আমরা চেয়ার চাই না।’

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ