বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিধানসভা নির্বাচনে আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে: বিজেপিকে মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে রাজ্য থেকে ‘শূন্য’ করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই রাজনৈতিক হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাকে টার্গেট করলে আগামী দিনে দিল্লিকেও টার্গেট করবে তৃণমূল।

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘আবার খেলা হবে, দুর্দান্ত খেলা হবে। আপনারা বিজেপিকে শূন্য করে দিন, আর বাংলাকে পূর্ণ করে দিন।’ ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিজেপির কোনো ‘গেমপ্ল্যানে’ যেন কেউ পা না দেন।

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে চলমান নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা অভিযোগ করেন, নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৫০৬ জন সরকারি কর্মকর্তাকে বদলি করেছে, যার মধ্যে ৪৮৩ জনই পশ্চিমবঙ্গের। তিনি প্রশ্ন তোলেন, ‘এই খেলাটা বুঝতে পারছেন তো?’ তৃণমূল নেত্রীর দাবি, ২০২৬ সালের মধ্যেই বিজেপিকে প্রথমে বাংলা এবং পরে দিল্লি থেকে বিদায় করতে হবে।

বিজেপিকে ‘বাংলা-বিরোধী’ আখ্যা দিয়ে মমতা বলেন, উত্তরপ্রদেশ, রাজস্থান বা ওড়িশার মতো রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, ‘যদি ভাষাকে রক্ষা করতে হয় এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তবে তৃণমূলকে ক্ষমতায় আনতে হবে। তৃণমূল ক্ষমতায় থাকলে এনআরসি করতে দেব না, কাউকে ডিটেনশন ক্যাম্পেও পাঠাতে দেব না।’

ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের বাধা দেওয়ার আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মা-বোনদের গ্রাম পাহারা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘২৯৪টি কেন্দ্রে কে প্রার্থী তা দেখার দরকার নেই, মনে করুন সব আসনেই আমি একা প্রার্থী। আপনাদের একটা ভোটই ঠিক করবে সন্তানদের ভবিষ্যৎ এবং বাংলার সংস্কৃতি রক্ষা পাবে কি না।’

মালদার মোথাবাড়িতে বিচারকদের গাড়ি ভাঙচুর ও সহিংসতার ঘটনায় বিজেপি, মিম, আইএসএফ ও কংগ্রেসকে দায়ী করেন মমতা। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে লোক এনে পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে যাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়।

উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যে প্রধান অভিযুক্ত আইনজীবী মোফাখারুল ইসলামসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে। আইপিএস কর্মকর্তা সোনিয়া সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা জানিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনেরবিস্তারিত পড়ুন

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ