বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের আসরেই স্ত্রীকে চুমু দেওয়ায় ‘ডিভোর্স’!

বিয়ের আসর ছেড়ে কনে দৌড়ালেন থানায়। বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভেঙে দিলেন বিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিয়ে হয় ওই দম্পতির। ২৮ নভেম্বর পাভাসা গ্রামে চলছিল বিয়ের পরবর্তী অনুষ্ঠান (রিসেপশন)। বর ও কনে সেজেগুজে মঞ্চে বসেছিলেন। হঠাৎই প্রায় ৩০০ অতিথির সামনে স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখলেন বর। এতে বেজায় চটে গেলেন কনে। মঞ্চ থেকে নেমে সোজা চলে গেলেন নিজের ঘরে। পরিবারের বাকি সদস্যরা কনেকে শান্ত করার নানা চেষ্টাও করলেন। কিন্তু তাতেও শান্ত হলেন কনে। চলে গেলেন থানায়। অভিযোগ দায়ের করলেন স্বামীর বিরুদ্ধে।

পুলিশকে কনে জানান, “আমি আর আমার বরের সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকতে চাই। আমার বরের আচরণ আমার মোটেই ভাল লাগেনি। ৩০০ লোকের সামনে যে এমন কাজ করতে পারে তার চরিত্র মোটেও ভাল নয়। ওর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয় তার অনুরোধ জানাচ্ছি।”
এই বিষয় বর বলেন, “চুমু খাওয়ার ব্যাপারটা আগে থেকেই জানত আমার স্ত্রী। আমার সঙ্গে স্ত্রীর একটা শর্ত হয় যে আমি যদি সব লোকের সামনে ওকে চুমু খেতে পারি, তা হলে ও আমায় ১৫০০ রুপি দেবে। আর আমি যদি এই কাজটা না করতে পারি, তাহলে আমি ওকে ৩০০০ রুপি দিব।”

পুলিশ এই বিষয়টা কনের কাছে জানতে চাইলে তিনি এমন শর্তের কথা অস্বীকার করেন। এ নিয়ে পুলিশের সামনেই চলে দীর্ঘ বচসা। পুলিশি হস্তক্ষেপে শেষমেষ বর-বৌ দু’জনেই ঠিক করেন, তারা আর একসঙ্গে থাকবেন না। দু’জনে স্থির করেন যে শিগগিরই তারা বিবাহবিচ্ছেদের আবেদন করবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া ডটকম, ডিএনএ ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু