রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পয়েন্ট সিস্টেম ঘোষণা আইসিসির

সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।

সেই হতাশার রেশ কাটতে না কাটতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের সূচি ঘোষণা করে দিল আইসিসি।

সূচি ঘোষণার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমে বদলের প্রস্তাবেও ছাড়পত্র দিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

আগামী ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে পতৌদি সিরিজ দিয়েই পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা হবে ভারতের। চলবে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩টি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত হোম সিরিজ খেলবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে ভারত অ্যাওয়ে সিরিজ খেলবে ইংল্যান্ড, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের মতো অন্যান্য দলগুলোও ৩টি করে হোম এবং ৩টি করেই অ্যাওয়ে সিরিজ খেলবে।

তবে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পয়েন্টের ক্ষেত্রে।
প্রথম সংস্করণে প্রত্যেকটি সিরিজের ক্ষেত্রে পয়েন্ট পেত দলগুলো।
বরাদ্দ ছিল ১২০ পয়েন্ট।

কিন্তু এবার সেই নিয়মেই পরিবর্তন করছে আইসিসি। কারণ অনেক বোর্ডই এই নিয়ে আপত্তি জানিয়েছিল।

তাই এবার থেকে আর সিরিজ নয়, প্রত্যেকটি ম্যাচ অনুযায়ী পয়েন্ট মিলবে।

জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী, কোনো টিম একটি টেস্ট জিতলে ১২ পয়েন্ট পাবে।
ড্র করলে দুই দলই পাবে ৪ পয়েন্ট করে। আর ম্যাচ টাই হলে দুই দলের ঝুলিতে যাবে ৬ পয়েন্ট।
ম্যাচ হারলে কোনো পয়েন্ট পাওয়া যাবে না।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড