বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলের খলশি বাজার থেকে অস্ত্র ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ ২ জন আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার খলশি বাজারে রিপন মিয়ার চায়ের দোকানে অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দল গুলি ভর্তি একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও একটি পিস্তল সহ শ্রী শংকর (২৭) ও আজিম ওরফে পঁচা (১৯) নামের দুজন পেশাদার অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে।

বুধবার (২রা জুন) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল তাদের আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সোমেন দাশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দু’জন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে খলশি বাজারে রিপনের চায়ের দোকানে অপেক্ষা করছে।এমন ধরনের সংবাদ পেয়ে এস আই রুপণ সরকার ও এস আই শামীম হোসেন গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল নিয়ে সেখানে হানা দেয়। অস্ত্র ব্যবসায়ী দু’জন কিছু বুঝে ওঠার আগেই তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, গুলি ভর্তি ম্যাগজিন ও টর্চ লাইটের একটি কভার উদ্ধার করা হয়।

আটক আসামি শংকরের নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায় । পুলিশ এও জানায় তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যাবসা করে আসছে। উদ্ধার করা অস্ত্র সহ আসামিদের অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা