বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে অনুপ্রবেশ করা সেই ভারতীয় নাগরিককে নেয়া হলো কোয়ারেন্টাইনে

অবৈধ ভাবে অনুপ্রবেশ করে যশোরের বেনাপোলে ভারতীয় এক নাগরিক স্ত্রীর বসতবাড়িতে অবস্থান করছেন এমন খবরে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠায় এবং তিনি যে বাড়িতে অবস্থান করছিলেন সে বাড়িও লকডাউন করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াবাড়ী নারায়নপুর গ্রামে ভারত থেকে এসে একজন লোক চায়ের দোকানি হাসিনার বাড়িতে উঠেছেন। এতে করোনা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

বুধবার (১৯ মে) বিকেলে ওই গ্রামে হাসিনা বেগমের বাড়িতে গিয়ে জানা যায়, তার স্বামী বাদশা ভাস্কর একজন ভারতীয় নাগরিক। তার বাবার নাম মৃত নান্দু ভাস্কর। তিনি কর্ণটকের বাসিন্দা এবং হোটেলের বাবুর্চি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার স্বামী সীমান্ত পার হয়ে তার বাড়িতে এসেছেন।

পাসপোর্ট আছে কিনা জানতে চাইলে হাসিনা বেগম জানান, তিনি বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে পার হয়েছেন। এ সময় তার স্বামীর নিকটে টাকা পয়সা যা ছিল তারা নিয়ে নিয়েছেন। তার শরীরে কাঁটাতারের ক্ষত চিহ্ন রয়েছে। তিনি তাকে বাড়িতে প্রবেশ করতে দিতে না চাইলেও তার স্বামী বাদশা আত্মহত্যা করবেন বলে জানালে তাকে একটি রুমে রাখা হয়েছে।

প্রতিবেশীরা জানান, ভারতে করোনা ভাইরাসের প্রকোপে হয়তো তিনি সেখান থেকে ভয়ে বাংলাদেশে চলে এসেছেন। এছাড়া কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে গ্রামে রাখা সম্ভব না। এছাড়া তিনি অসুস্থ বলে মনে হচ্ছে।

এ ব্যাপারে বেনাপোল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মেয়াদ আলী বলেন, ‘ভারত থেকে আগত একজন নাগরিকের বিষয়টি আমি লোকমুখে শুনেছি। সে নাকি ভারতের মহারাষ্ট্র থেকে বাংলাদেশে অবৈধভাবে আমার গ্রামে এসেছে। আমি বিষয়টি বেনাপোল পোর্ট থানায় অবহিত করেছি।’

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় নিয়ে এসে চেকপোস্টের জুয়েল হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে হাসিনা বেগমের বাড়িটি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!