মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ইট বহনকারী ট্রলির চাপায় মটরসাইকেল আরোহী নিহত

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ইট বহনকারী ট্রলির চাপায় নজরুল ইসলাম (৬৩) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১০ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে রওনা দিয়ে বাজারে আসার পথে বেনাপোল বন্দরের ছোটআঁচড়া মোড় নামক এলাকায় পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে।

এদিকে বাবার মৃত্যুর খবর শুনে ঘটনা স্থলে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মামুনুর রহমান।

নিহতের ছেলে মামুনুর রহমান ও গ্রামবাসী জানান, ব্যক্তিগত কাজে তিনি বাড়ি থেকে বের হয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বেনাপোল বন্দরের ছোটআঁচড়া মেড়ে পৌঁছালে চৌধুরী ইট ভাটার একটি দ্রুতগামী ট্রলি তাকে চাপা দিলে নজরুল ইসলাম গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ট্রলি জব্দ করা হয়েছে। ঘাতক চাকলকে আটকের চেষ্টা চলছে।

এদিকে, গুরুত্বপূর্ণ এ মহাসড়কে অবাধে মাটি ও ইট বহনকারী যানবাহন চলাচল প্রতিরোধে প্রশাসনের কোন নজরদারী না থাকায় প্রায় এমন দূর্ঘটনায় মানুষ নিহত ও আহতের ঘটনা ঘটছে।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার বেগারীতলা এলাকার টুনিয়া ঘড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক