সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে নকল ফেনসিডিল, একশো টাকার সিরাপ চার হাজার টাকা!

লকডাউনের কারনে ভারতে বেড়ে গেছে ফেনসিডিলের দাম। চাহিদা প্রচুর থাকায় নকল ফেনসিডিল সীমান্ত গলিয়ে বাংলাদেশে ঢুকছে। একশো টাকার সিরাপ বিক্রি হচ্ছে চার হাজার টাকায়।

যশোরের শার্শাা ও বেনাপোল সীমান্তে এখন নকল ফেনসিডিলের ছড়াছড়ি। যাচ্ছে যশোর খুলনাসহ দেশের বড় বড় শহরে। সীমান্তে ফেনসিডিল এর দাম বেশ চড়া। প্রতি বোতল খুচরা বিক্রি হচ্ছে এখন ৩৫শ’ থেকে ৪ হাজার টাকা।

নির্ভরশীল একটি সুত্র থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গে লকডাউনের কারনে ফেনসিডিল এর দাম বাড়িয়ে দিয়েছে পাচারকারীরা। সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল কিনতে হচ্ছে ১ লাখ ৭৫ হাজার টাকায়। পাচিং খরচ সহ প্রতি পিচ ফেনসিডিল এর দাম পড়ছে বাংলাদেশী টাকায় দুই হাজার টাকা। বাংলাদেশে আসারপর এলাকা ভেদে তা দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। ফেনসিডিল এর দাম বেড়ে যাওয়ার কারনে ভারতে ও বাংলাদেশের সীমান্তে নকল ফেনসিডিল তৈরী করে বাজারে আনা হচ্ছে। যা খেয়ে চোখমুখ ফুলে পড়ছে অনেকের।

সুত্র জানায়, ভারতে কাশির সিরাপ “সাইকোরক্স” যার খুচরা মুল্য প্রতি পিস ১শ” টাকা। ফেনসিডিল এর বোতলে ভরে তা বাংলাদেশে পাচার করা হচ্ছে। এছাড়াও ফেন্সিলেক্স ও ফেনারগান সিরাপ এর সাথে কৃত্রিম ঝাজ মিশিয়ে ফেনসিডিল বানানো হচ্ছে। যা খেয়ে ফেন্সিসেবীরা অসুস্থ্য হয়ে পড়ছেন।

সচেতন মহল বিষয়টা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের