শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে কলকাতা গেলেন মিথিলা

দেশ কড়া লকডাউনের আগ মুহূর্তে বাংলাদেশ ছাড়লেন অভিনেত্রী মিথিলা। ফিরলেন নির্মাতা সৃজিতের কাছে। একা নন, মিথিলার সঙ্গে ছিল কন্যা আইরাও।

বুধবার (৩০ জুন) দুপুর নাগাদ বেনাপোল স্থলবন্দর অতিক্রম করে ভারতে প্রবেশ করেন মা-মেয়ে। আগেই সেখানে উপস্থিত সৃজিত মুখার্জি দু’জনকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বেনাপোল বন্দরে তোলা সেসব ছবি পোস্ট করে ফেসবুকে এমনই জানান দেন মিথিলা নিজেই।

সাড়ে তিন মাস দুই বাংলায় নিজ নিজ ভূমিতে একা ছিলেন মিথিলা-সৃজিত দম্পতি। দুজনেই ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। এরমধ্যে সৃজিত ঘোষণা দিয়েছেন তার নতুন ‘এক্স=প্রেম’ ছবির। যেটি নিয়ে গেলো এক সপ্তাহ ধরে সৃজিত-শিলাজিতের মধ্যে নেট দুনিয়ায় চলছে হট্টগোল। অভিযোগ গান থেকে সিনেমার নাম চুরি!

এদিকে তারও কিছু দিন আগে ততধিক হট্টগোল বেঁধেছিল ঢাকায়, মিথিলাকে ঘিরে। একটি ই-কমার্স সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। যে প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়ে আগে থেকেই কাজ করছিলেন তাহসান। দুই প্রাক্তন কেন একই প্রতিষ্ঠানের হয়ে কাঁধে কাঁধ মেলাবেন, লাইভে এসে কথা বলবেন- সেটাই ছিল অনেক নেটিজেনের আপত্তির খোরাক!

ঠান্ডা মাথার সৃজিত-মিথিলা; দুই বাংলার উটকো ঝড়গুলো সামলালেন ভালোই।

কিন্তু বাংলাদেশে ১ জুলাই থেকে কড়া লকডাউনের ঠিক আগের দিন বন্ধ সীমান্ত পেরিয়ে ভারতে বর্তমান স্বামীর কাছে ছোটার বিষয়ে কলকাতা থেকে মিথিলা একটি গণমাধ্যমকে বলেন, ‘তাড়াহুড়ো করে আসার কারণ আমার মেয়ের ক্লাস শুরু হয়ে গেছে এখানে। যদিও অনলাইনে, কিন্তু বই-খাতা আনতে হবে স্কুল থেকে। ঢাকায় শাটডাউনে একবার আটকা পড়লে কবে ছাড়া পাই, সেটার তো ঠিক নেই। তাই আইরার পড়াশোনার কথা ভেবে হুট করে চলে আসলাম।’

মিথিলা জানান, ‘আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। এবার ক্লাস টু-তে উঠলো।’

পশ্চিমবঙ্গে করোনার করুণ পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে গেলেও বাংলাদেশের চিত্রটি এখন বিপরীত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন