শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশীয় ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেজুরগাছের বিস্তার ঘটানোর প্রত্যয়ে বেনাপোল থেকে মোংলা পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার সরকারি রেলপথের দুই ধারে প্রায় ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে এক নজিরবিহীন সবুজায়ন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেনে চড়ে পরিচালিত এই ব্যতিক্রমী কর্মযজ্ঞে অংশ নেন প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, ছোট ছোট শিক্ষার্থী, সমাজসেবক ও পরিবেশপ্রেমীরা। এমনকি ট্রেনের অনেক সাধারণ যাত্রীও স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ উদ্যোগে শামিল হয়ে খেজুরের আঁটি ছড়িয়ে দেন। পুরো যাত্রাপথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন মনিরামপুর উপজেলার মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শফিয়ার রহমান। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে ১৬০ কেজি দেশি খেজুরের আঁটি, অর্থাৎ আনুমানিক ৩ লাখ আঁটি, রেলপথের দুই পাশে ছড়িয়ে দেওয়া হয়।

সহকারী অধ্যাপক মো. শফিয়ার রহমান বলেন, “দেশি খেজুর যশোরের পরিচয়, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। অথচ অবহেলা ও নির্বিচারে গাছ কাটার কারণে এই ঐতিহ্যবাহী গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আজ ছড়িয়ে দেওয়া আঁটির একটি অংশও যদি গাছে পরিণত হয়, তাহলে আগামী প্রজন্ম আবার খেজুরগাছে ভরা যশোর দেখতে পাবে। এটি শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়, বরং আমাদের শিকড়, পরিবেশ ও ঐতিহ্য রক্ষার এক সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

উপস্থিত শিক্ষক ও সাংবাদিক মো. আলমগীর হোসেন বলেন, “খেজুরের রস, গুড় ও পাটালির জন্য যশোর একসময় সারা দেশে পরিচিত ছিল। কিন্তু খেজুরগাছ কমে যাওয়ায় সেই ঐতিহ্যও আজ হুমকির মুখে। তাই আমরা প্রায় ৩ লাখ দেশি খেজুরের আঁটি রেলপথের দুই ধারে ছড়িয়ে দিয়ে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রয়াস নিয়েছি।”

অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ রক্ষা ও দেশীয় বৃক্ষ সংরক্ষণে এটি একটি যুগান্তকারী উদ্যোগ। সরকারি ও স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যেই রেলপথের দুই পাশে গড়ে উঠতে পারে হাজারো দেশি খেজুরগাছের সবুজ সারি, যা যেমন পরিবেশের জন্য উপকারী হবে, তেমনি ফিরিয়ে আনবে যশোরের হারিয়ে যেতে বসা ঐতিহ্যও।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় উল্লেখ করে বলেন, ব্যক্তি উদ্যোগে এত বড় পরিসরে পরিবেশ ও ঐতিহ্য রক্ষার এমন কর্মসূচি দেশের অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া উচিত।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!