শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যবসা নয়, সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ব্যবসা নয়, সেবা দিতে ক্ষমতায় এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি সম্পন্ন কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে দেশব্যাপী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’ এর মোড়ক উন্মোচন করে এ কথা বলেন তিনি।

এ সময় মানসম্মত পণ্য উৎপাদনে আঞ্চলিক পরীক্ষাগার স্থাপনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নিবিড় চর্চায় কৃষি গবেষকদের চাকরির বয়সসীমায় আরও ছাড় দিতে চায় সরকার।

চাষযোগ্য জমি দিন দিন কমছে। তারওপর বাড়ছে ছোট্ট এই ভূ-খণ্ডে জনসংখ্যার চাপ। কিন্তু এর মধ্যেও গেল কয়েক বছরে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থান গড়েছে দেশ। পণ্য ভিত্তিক উৎপাদনের সূচকে বিশ্বের শীর্ষভাগে এখন বাংলাদেশের নাম।

যে প্রযুক্তি দেশের কৃষিখাতকে এ শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। সেই সব উদ্ভাবনী কৌশলকে এবার প্রাতিষ্ঠানিক উদ্যোগে মলাটবদ্ধ করল সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা।

তিনি বলেন, জনবান্ধব হয়ে দেশ পরিচালনা করে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। এবারের লক্ষ্য পুষ্টি চাহিদা পূরণ।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ব্যবসা করতে আসেনি। দেশের মানুষের সেবা করতে এসেছি। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা আমাদের জন্য একান্ত প্রয়োজন।

গবেষণার মাধ্যমে অল্প জমিতে বিপুল পরিমাণ ফসল উৎপাদনে আঞ্চলিক পরীক্ষাগার স্থাপনের তাগিদ দেন শেখ হাসিনা। বলেন, নিবিড় গবেষণায় আরো সহায়তা দিতে প্রস্তুত সরকার।

করোনা মোকাবিলায় সরকারের সব চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, সুরক্ষিত থাকতে হবে মহামারির শেষ পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী