রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চে হচ্ছে না ইউপি নির্বাচন!

চূড়ান্ত ভোটার তালিকা অপ্রস্তুতসহ নানা কারণে ২১ মার্চের মধ্যে নির্ধারিত সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা করার পর ভোট করবে ইসি। এদিকে পুরনো ভোটার তালিকায় নির্ধারিত সময়ের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ সম্ভব নয়। এতে জটিলতা সৃষ্টি হতে পারে।

এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস রয়েছে। এসব দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান ফাঁকা নাও থাকতে পারে।

ইস সূত্র জানিয়েছে, ৪ হাজার ৫৭১টি ইউপির মধ্যে ৪ হাজার ১০০ মতো ইউপিতে ভোট হবে। আর ২০০ ইউপিতে মামলা জটিলতার কারণে ভোট হবে না। এছাড়া গতবারের মতো আসন্ন ইউপির ভোটগ্রহণ হবে দলীয় প্রতীকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ