সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাজিলের প্রেসিডেন্টের ভিডিও সরিয়ে দিলো ইউটিউব

করোনায় ব্রাজিল ভয়াবহভাবে ভুগলেও শুরু থেকেই লকডাউন, মাস্ক ও টিকা বিরোধী বক্তব্য দিয়ে নানা বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। এবার তার ভিডিও সরিয়ে দিলো ইউটিউব। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বলছে, করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর কারণে তারা এ পদক্ষেপ নিয়েছে।

টেক জায়ান্টটি আরও জানায়, এর সঙ্গে মতাদর্শ বা রাজনীতির কোনো সম্পর্ক নেই।

তারা কনটেন্ট নীতিমালার অধীনে ভিডিও সরিয়ে দিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বলসোনারোর ১৫টির মতো ভিডিও সরানো হয়েছে। তবে ইউটিউবের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্টের অফিস।

এ সব ভিডিওর কিছু সরাসরি সম্প্রচারিত। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে জাতির ‍উদ্দেশে সাপ্তাহিক ভাষণ ও মন্ত্রীদের সঙ্গে কথোপকথন রয়েছে।

একটি ভিডিওতে ব্রাজিলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এডুয়ার্দো পাজুয়েল্লোকে এইডসের সঙ্গে করোনার তুলনা করতে দেখা যায়। আরেক ভিডিওতে এক চিকিৎসক করোনার ওষুধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন, যার পক্ষ নেন প্রেসিডেন্ট।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর