শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার গংঙ্গারামপুরে ইজিবাইক ও পরিবহন মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৬

তালা উপজেলার গংঙ্গারামপুরে পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, পাইকগাছা উপজেলার প্রতাপকাটী গ্রামের ইমান আলী সরদারের পুত্র ইজিবাইক চালক মোঃ সাইফুল ইসলাম, মাহমুদকাটী গ্রামের হযরত আলীর পুত্র মোঃ রাসেল, মোজাহার গাজীর পুত্র মোঃ রিপন গাজী, সোনাতনকাটি গ্রামের মীর ডাবলুর পুত্র মীর সাদিক, তার স্ত্রী ইতি বেগম এবং কন্যা সাদিয়া খাতুন।

শুক্রবার (২৩ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে এবং সেখান থেকে খুলনা হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি এলাকা থেকে যাত্রীবাহী ইজিবাইক তালার দিকে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী জিএস পরিবহন (যার নং- ঢাকা মেট্টো ব-১৪-৯৬৫৭) তালার গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় পৌছালে ইজিবাইকটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ
  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা