মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গ নির্বাচন

ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়: মোদি

‘আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতের কেউ বাংলায় বহিরাগত নয়। ’ বহিরাগত ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার পশ্চিমবঙ্গের পূর্বমেদিনীপুরের কাঁথিতে নির্বাচনী প্রচারণায় এসে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতাকে প্রবল নিশানা করে মোদি বলেন ‘এই বাংলা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষ চন্দ্র বসুর ভূমি।

এই জায়গায় কেউ বহিরাগত হতে পারে না। বন্দে মাতরমের মধ্যে দিয়ে এই বাংলা সারাভারতের মানুষকে একত্র করেছিল। আর সেই বাংলায় মমতা দিদি বহিরাগতদের কথা বলছেন। এখানে কোনো ভারতীয় নাগরিকই বহিরাগত নয়। তারা সকলেই ভারত মাতার সন্তান। ’

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে ভেতরের লোক-বাইরের লোক ইস্যুতে তরজা তুঙ্গে। সম্প্রতি প্রতিটি সভা-মিছিল থেকে রাজ্যের বাইরে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে আখ্যায়িত করে চলেছেন মমতাসহ তৃণমূলের নেতা-নেত্রীরা। এমনকি যে নন্দীগ্রাম আসনটিতে মমতা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানেও নিজেকে এই মাটির কন্যা বলে পরিচয় দিচ্ছেন।

এমনকি এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের স্লোগানই হলো ‘বাংলা নিজের মেয়েকেই চায়। ’

এদিন সেই ইস্যুতেই এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন ‘আমাদের পর্যটক বলে অভিহীত করা হচ্ছে, আমাদের নিয়ে মজা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কিন্তু দিদি, রবীন্দ্রনাথের জন্মভূমি এই বাংলার মানুষ কাউকে বহিরাগত বলে বিবেচনা করে না। ’

এ প্রসঙ্গে মোদি আরও বলেন ‘এই রাজ্যে বিজেপি যখন সরকার গড়বে তখন মুখ্যমন্ত্রী হবে এই মাটির ভূমিপুত্রই।’

রাজ্যের তৃণমূল সরকারকে তোলাবাজ বলে নিশানা করে এদিনের সভা থেকে মোদি আরও বলেন ‘নারী, কৃষক, যুবক, দক্ষ শ্রমিক-সবাইকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছেন মমতা দিদি। এখন তারা বলছে খেলা হবে। এতদিন ধরে তারা কেবল জনগণের রুপি লুট করে এসেছে। ঘূর্ণিঝড় আমফানের অর্থও লুট করতে ছাড়েনি। তোলাবাজি থেকে শুরু করে কাটমানি, সিন্ডিকেট, একের পর এক কেলেঙ্কারি করেছে। দিদি এখন বলছে খেলা হবে। দিদিকে খেলতে দিন। কিন্তু আমরা তাদের বলতে চাই, তৃণমূলের খেলা শেষ, এবার উন্নয়ন শুরু। আমরা সবাইকে পরিষেবা দিয়ে যাব। ’

রাজ্যের মানুষকে নির্ভয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘মমতার দুয়ারে সরকার প্রকল্প নির্বাচনী গিমিক ছাড়া আর কিছুই না। এই বাংলায় আজ আসল পরিবর্তন জরুরি। বাংলায় একটাই আওয়াজ উঠছে। ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে। ২ মে আসতে দিন, রাজ্যের মানুষই তাকে দুয়ার (দরজা) দেখিয়ে দেবে। ’

আগামী ২৭ মার্চ থেকে রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। ২৯৪টি আসনে মোট আট দফায় ২৯ এপ্রিল শেষ হবে এই নির্বাচন। গণনা আগামী ২ মে।

একই রকম সংবাদ সমূহ

ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংসবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদবিস্তারিত পড়ুন

রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে: এম এ মুহিত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে।বিস্তারিত পড়ুন

  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী