মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার কালবৈশাখীর পূর্বাভাস

চৈত্রের শুরুতেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার (২৩ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের ১৩টি অঞ্চল বাদে সারাদেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও তার উপরে রয়েছে। চলছে মৌসুমের প্রথম তাপদাহ। বৃহস্পতিবার (২৫ মার্চ) পর্যন্ত সারাদেশে চলতে পারে এই তাপদাহ। আগামী দুইদিন আরো বাড়বে তাপমাত্রা। এরপর তাপমাত্রা কমে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, আগামী ২৫ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর বিশেষ করে ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। ২৭ মার্চ (শনিবার) কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এরপরের দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী