মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে করোনা সংক্রমণ ৩ কোটি ছাড়াল

ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে। অপরদিকে একদিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। একদিন আগের তুলনায় সংক্রমণ বেড়েছে ১৯ শতাংশ। খবর এনডিটিভির।

একদিন আগেই দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৪২ হাজার ৬৪০। একই সময়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮৪৮।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। এর আগে গত ১৬ এপ্রিল শেষবার দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা ১২শ’র কম ছিল। এখন পর্যন্ত মোট ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ হাজার ৭০৯। বিশ্বের দ্বিতীয় দেশে হিসেবে ভারতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই সংখ্যা ছাড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমতে দেখা গেছে। মঙ্গল এবং বুধবার তা ৩ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যাও এক মাসের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে তা সাড়ে ৬ লাখের নিচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন।

দৈনিক সুস্থতার সংখ্যাও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৬৮ হাজার ৮১৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৮৯ লাখের বেশি।

গত ২১ জুন ভ্যাকসিনে প্রদানের ক্ষেত্রে রেকর্ড গড়েছে ভারত। একদিনেই ৮৮ লাখ ৯ হাজার মানুষকে ভ্যাকসিনের এক ডোজ দেয়া হয়েছে। অপরদিকে মঙ্গলবার ভ্যাকসিন দেয়া হয়েছে ৫৩ লাখের বেশি মানুষকে।

এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সংক্রমণেও শীর্ষ অবস্থানে রয়েছে ওই রাজ্য। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৭০। একই সময়ে মারা গেছে ১৮৮ জন। ওই রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৭ হাজার ৫২১। অপরদিকে মারা গেছে ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার