রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে গণধর্ষণের শিকার সেই টিকটকারসহ ৫ তরুণী বেনাপোলে হস্তান্তর

চাকুরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গণধর্ষণের শিকার টিকটক তারকাকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ওই টিকটকার তরুণীর বাড়ি নরসিংদী জেলায়।

ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে প্রলোভন দেখিয়ে ভারতে বেঙ্গালুরে নেয়া হয়। এরপর তাকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করার অভিযোগে পুলিশ ৭ জনকে আটক করে।

রবিবার তাকে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হলে বেনাপোল পোর্ট থানা হেফাজত থেকে হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা নিয়ে যায়।

এদিকে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া আরও ৪ বাংলাদেশি তরুণীকে উদ্ধারের পর বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার সন্ধ্যায় প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এদের পোর্ট থানা পুলিশের কাছ থেকে তাদের আইনী সহয়তা দিতে গ্রহণ করেছে জাস্টিস এন্ড কেয়ার নামে বাংলাদেশি একটি এনজিও সংস্থা।
ফেরত আসা তরুণীরা হলেন, কিশোরগঞ্জের কুসুম আক্তার, ঝালকাঠির সুলতানা পারভিন, পিরোজপুরের তানজিলা তন্নী ও নরসিংদির রতনা খাতুন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানান, ইমিগ্রেশন কার্যক্রম শেষে ৫ তরুণীকে এনজিও সংস্থা জাস্টিজ এন্ড কেয়ারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখা অফিসের সিনিয়ার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের কথা বলে দালালরা ভারতে নিয়ে নানান ঝুঁকিমূলক কাজে এসব তরুণীদের ব্যবহার করতো। অভিযোগ পেয়ে সেখান থেকে ভারতীয় পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়। ফেরত আসা এসব বাংলাদেশিদের আইনী সহয়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবেন এনজিও সংস্থা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত