মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে দুই বছরে ৪ বার বিক্রি বাংলাদেশি কিশোরী! অবশেষে উদ্ধার

দুই বছর আগে ভারতে পাচার করা হয় খুলনার এক কিশোরীকে। এই সময়ের ভেতর চারবার বিক্রি করা হয় তাকে। অবশেষে ভারতের গুজরাট রাজ্যের সুরত এলাকার একটি স্পা সেন্টার থেকে ১৪ বছর বয়সী ওই বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ।

খবর ‘টাইমস নাউর’ এর।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সুরত পুলিশের মানবপাচার বিরোধী সেল অভিযান চালিয়ে ওই কিশোরীর সঙ্গে পাঞ্জাবের ১৯ বছর বয়সী আরেক তরুণীকে উদ্ধার করে।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পা সেন্টারের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

স্পা সেন্টারের দুই মালিকের নাম বিজয় পাঘরা ও মনসুখ কাঠিরিয়া। তাদের সঙ্গে ধরা পড়েছেন ম্যানেজার বিশাল ভানভেদে।

খুলনার ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, তার গ্রামেরই এক লোক তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়। সেই ব্যক্তি তাকে বেঙ্গালুরুর মিলন নামের একজনের কাছে বিক্রি করে। সেখানে কয়েক দিন রেখে তাকে পাঠানো হয় মুম্বাইয়ের নিতু নামের এক নারীর কাছে। নিতু তাকে আবার বিক্রি করে দেন গুজরাটের সাব্বির আলম নামের আরেক ব্যক্তির কাছে। সেখান থেকে ৫০ হাজার রুপিতে তাকে কিনে নেন মনসুখ কাঠেরিয়া।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ‘বাংলাদেশি মেয়ের বাবা দুই বছর আগে মহসিন নামের একজনকে অভিযুক্ত করে খুলনা জেলা পুলিশের কাছে মামলা করেন। মেয়েটিকে তিনদিন আগে সুরতে আনা হয়েছে। এখানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

এক দশকের মধ্যে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতাবিস্তারিত পড়ুন

  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর