বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

খবর এনডিটিভির।

দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার