বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে লন্ডনগামী বিমান বিধ্বস্ত, যা জানা গেলো

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কিছু সময় পরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

বিমানটি আজ দুপুর ১টা ১৭ মিনিটে উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরই আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই ৮২৫ ফুট উচ্চতা থেকে ভূপাতিত হয়।
ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের একটি পাশে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে, যা আশপাশের এলাকা আতঙ্কিত করেছে।
বিমানবন্দরের সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। উদ্ধারকাজ চলছে পুরোদমে।
বিধ্বস্ত হওয়া বিমানটির নাম এআই১৭১, যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল।
লন্ডনগামী বিমান বিধ্বস্ত, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আজ ১২ জুন ২০২৫ তারিখে ফ্লাইট এআই১৭১ একটি দুর্ঘটনায় পড়েছে। আমরা এখনো বিস্তারিত তথ্য যাচাই করছি এবং খুব শিগগিরই আরও তথ্য জানানো হবে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, এই দুঃসংবাদের জন্য আমি মর্মাহত। আমি নিজে বিষয়টি তদারকি করছি। সংশ্লিষ্ট সব সংস্থা এবং উদ্ধারকারী দলকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

আপাতত নিহত বা গুরুতর আহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিমানে বিপুল সংখ্যক যাত্রী থাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন