মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে শরিকদের কোন কোন মন্ত্রণালয় দিলো বিজেপি

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ঘোষণা হয়েছে ভারতে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষার মতো প্রধান মন্ত্রণালয়গুলো বরাবরের মতোই নিজেদের হাতে রেখেছে বিজেপি।
তবে এনডিএ জোটের শরিকরাও পেয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

জানা গেছে, মোদী ৩.০ সরকারে বিজেপির ১১ মিত্র মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেয়েছেন পাঁচজন।

গত রোববার (৯ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। তার পাশাপাশি শপথ নেন মন্ত্রিসভার আরও ৭১ সদস্য। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ৩০ জন হয়েছেন, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

একনজরে দেখে নেওয়া যাক বিজেপি মিত্রদের মধ্যে মন্ত্রিসভায় কে কোন পদ পেলেন-

টিডিপি নেতা কে রাম মোহন নাইডু পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব।

এলজেপি-আরভি নেতা চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছেন।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি এমএসএমই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং (লালন সিং) হয়েছেন পঞ্চায়েতি রাজ এবং পশুপালন মন্ত্রী।

কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রীর ভার পেয়েছেন।

দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী।

আয়ুষ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন শিবসেনা নেতা প্রতাপরাও যাদব।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জেডিইউ নেতা রাম নাথ ঠাকুর।

রামদাস আঠাওয়ালে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

টিডিপির ডা. চন্দ্রশেখর পেমমাসানি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

স্বাস্থ্য ও সার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আপনা দলের (সোনিলাল) অনুপ্রিয়া প্যাটেল।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!