শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

বিহার বন্ধের সময় সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর শনিবার (২৫ জুলাই) একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার জেরে বিহার পুলিশের এক কনস্টেবলকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

রাজ্যজুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর বড় ধরনের বিক্ষোভ হয়। একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া যায়।

সরকারি সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া ফুটেজটি বিহার পুলিশ সদর দপ্তর গুরুত্বের সঙ্গে আমলে নেয়। ভিডিওতে এক পুলিশ সদস্যকে বিক্ষোভ চলাকালে একে-৪৭ থেকে গুলি ছুড়তে দেখা যায়। এরপরই তাকে অবিলম্বে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন বিক্ষোভকারীর অবস্থা এখন স্থিতিশীল। আহতদের মধ্যে রয়েছেন ১৫ বছর বয়সি মো. আরিফ। পরিবারের দাবি, ধর্মঘটের দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সে সংঘর্ষের মধ্যে পড়ে যায় এবং ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ঘটনার ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, যেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়তে দেখা যায়।

লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও বিষয়টি তুলে ধরেছেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান এবং বিহারে একে-৪৭ ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, সব জায়গায় একই ধরনের ছক দেখা যাচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাই বাহিনীর প্রধান দায়িত্ব। প্রতিষ্ঠিত নিয়ম লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। এ ঘটনায় বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রোটোকল মেনে করা হয়েছিল কি না এবং আরও কোনো শাস্তিমূলক বা আইনি পদক্ষেপ প্রয়োজন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে সেদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী শহরে জড়ো হয়ে গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে এগোয়। স্লোগান দিতে দিতে একপর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনেরবিস্তারিত পড়ুন

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ