রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরা ভোমরায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ভোমরা ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকালে ভোমরা শাঁখরা কোমর পুর এ জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষণা করেছে। এদফা বাস্তবায়ন হলে দেশে আর কোন স্বৈরাচারী ,খুনি, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসতে পারবে না। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, বিএনপির নেতা আছাদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা আক্কাস মেম্বার,হাজী বাসারাত হোসেন, নুর ইসলাম, শাহাজান কবির,ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, তুহিন হোসেন, মোল্লা সাহাবুদ্দিন প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন মাওঃ হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন