শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর আমদানি-রফতারিকারক এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন

ভোমরা স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দরের হাসান প্লাজার পঞ্চম তলায় এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সাধারণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোমরা স্থলবন্দর উন্নয়নের রূপকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, আমদানি-রফতানিকারক মো. রেজাউল ইসলাম, আলহাজ¦ মো. আল ফেরদৌস আলফা, আলহাজ¦ অহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, গোলাম ফারুক বাবু, বাবু সুভাষ চন্দ্র ঘোষ, শ্রী শুকুমার দাস বাচ্চু প্রমুখ। সাধারণ সভায়র আলোচনায় এসোসিয়েশনের সাংগঠনিক কর্মকান্ড বেগবান, স্থলবন্দরের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সাধারণ ব্যবসায়ীদের সর্ব সম্মতিক্রমে আলহাজ¦ মো. আব্দুস সবুরকে ভোমরা স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মো. আল ফেরদৌস আলফা, সহ-সভাপতি গোলাম ফারুক বাবু, আলহাজ¦ অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা রাইসুল আবেদীন রাতুল, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক জিএম খোরশেদ আলম, কাস্টম বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র ঘোষ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জারজিস আহম্মেদ, প্রচার বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, সমাজকল্যানবিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, আক্তার হোসেন (পানি ডাক্তার), দেলোয়ার হোসেন, আমির হামজা ও ইমরুল কায়েসকে নির্বাচিত করে সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত