বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের চালুয়াহাটি ইউপি নির্বাচনী সহিংসতায় আহত ২

মণিরামপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর-২০২১) সকাল ১০টার দিকে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা করে।

আহত ব্যক্তিরা হলেন- চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই গ্রামের গোলাম মোস্তফার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৬)। তাঁরা কেশবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যক্তিদের স্বজনেরা বলেন- চালুয়াহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, সকালে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাইফুল ইসলাম। পথিমধ্যে একদল যুবক পেছন দিক থেকে এসে তাঁর মাথায় লোহার অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঠেকাতে গেলে সাইফুলের হাতেও আঘাত করা হয়। অপরদিকে- জিহাদ হোসেন সকালে তার এক শিক্ষকের মৃত্যুর খবর শুনে সেখানে যাচ্ছিলো।
মণিরামপুরের সরুব্ধিকান্দা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আহত সাইফুল ইসলাম বলেন- ভোটকেন্দ্রের কাছাকাছি এলে পেছন দিক থেকে হামলা চালানো হয়। তবে হামলাকারীরা কোন পক্ষের সমর্থক ছিল, সেটা চিনতে পারিনি।

সাইফুল ইসলামের মা সুফিয়া বেগম বলেন- আমার ছেলে ফার্নিচারের কাজ করে সংসার চালায়। কারও সঙ্গে কোনো ঝগড়া নেই। সে একজন সাধারণ ভোটার। ছেলের ওপর হামলা করার খবর পেয়ে ভোট না দিয়েই হাসপাতালে ছুটে এসেছি।

এ বিষয়ে কেশবপুর উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা