বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে জুসপানে বিষক্রিয়ায় পিতা-পুত্রসহ তিনজন হাসপাতালে

কুড়িয়ে পাওয়া প্রাণের ম্যাঙ্গো ফ্রুটস জুস পান করে বিষক্রিয়ায় পিতা-পুত্রসহ একই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার সকাল ১০ টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

আহতরা হলেন রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে আবু সাইদ (২৫) এবং পোতা ছেলে (পৌত্র) আশিকুর রহমান (১০)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এদের মধ্যে রফিকুল ইসলামের জ্ঞান ফেরেনি বলে বড় ছেলে তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, ‘৮ বছর আগে তার বাবা সড়ক দুর্ঘটনার কবলে পড়লে বাম পা কেটে ফেলতে হয়। এরপর থেকে ঠ্যালা গাড়িতে করে ভিক্ষাবৃত্তি করেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে প্রাণের ফ্রুটস জুস পেয়ে বাড়িতে আনেন। পরদিন শুক্রবার সকালে ভাত খেয়ে ১০ টার দিকে তার বাবা রফিকুল ইসলাম, ছোট ভাই আবু সাইদ ও তার পোতা ছেলে আশিকুর রহমান ওই জুস পান করেন। ১০ মিনিট পরে তিনজনই অচেতন হয়ে পড়লে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ছোট ভাই ও ছেলের জ্ঞান ফিরলেও বাবা রফিকুলের জ্ঞান ফেরেনি।’

জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, ‘ধারণা করা হচ্ছে তারা মেয়াদোত্তীর্ণ ওই জুস পান করেছেন। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দিয়ে উন্নত চিকিসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক