সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের কালারহাট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোহরাবমোড়

মনিরামপুরের কালারহাট ফুটবল টুর্নামেন্টে মনিরামপুরের কালারহাট মিতালী সংঘকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মনিরামপুরের সোহরাবমোড়।

বৃহস্পতিবার (১৪জানুয়ারী) বিকালে মনিরামপুরের কালারহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথমার্ধে ১০ মিনিটে সোহরাবমোড় ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিঠু গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ১২ মিনিটে সোহরাবমোড় ফুটবল একাদশের সেই একই জার্সিধারী খেলোয়াড় মিঠু নিজের এবং দলের দ্বিতীয় গোল করে দলকে ব্যবধান বাড়ান। ৩০ মিনিটে কালারহাট মিতালী সংঘ ফুটবল একাদশের ৩ নম্বর জার্সিধারী খেলোয়ার গোল করে ব্যবধান কমান। অতিরিক্ত সময়ে কালারহাট মিতালী সংঘ ফুটবল একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় শরিফুল গোল করে দলকে সমতায় ফেরান। পরে সরাসরি টাইব্রেকারে কালারহাট মিতালী সংঘ ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোহরাবমোড় ফুটবল একাদশ।

খেলাটি পরিচালনা করেন সাজু।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় মিঠু।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকা পুরস্কার এবং রানার্স আপ দলকে সাত হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর