বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের খেদাপাড়ায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারের তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে খেদাপাড়া বাজারে তাবাচ্ছুম এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভাতে গিয়ে তেলের ডিপোর ব্যবস্থাপক শামসুর রহমান (৫০) দগ্ধ হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

পরে যশোর, ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তেলের ডিপোর মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক বলেন- আমি পদ্মা অয়েলের ডিলারশিপ নিয়ে খেদাপাড়া বাজারে তেলের ব্যবসা করি। বৃহস্পতিবার সকালে ডিপোতে ব্যবস্থাপক কাজ করছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে আগুন লেগে যায়। তখন প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে শামসুর দগ্ধ হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল হক বলেন- ডিপোতে ব্যারেলে কেরোসিন ও ডিজেল মজুত করা ছিল। কিছু গ্যাস সিলিন্ডারও ছিল। আগুন লেগে একটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকাসহ সব মালামাল পুড়ে গেছে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি এই ব্যবসায়ীর।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা পাঁচটি ইউনিট মিলে ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন