বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের ৩৭তম মৃত্যু বার্ষিকী

হেলাল উদ্দিন, মনিরামপুর : ১৩ সেপ্টেম্বর-২০২৪, যশোর জেলার মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৭তম মৃত্যু বার্ষিকী।

এসএম লুৎফর রহমান পশ্চিম মনিরামপুর তথা রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই গরীব, দুখি, অসহায় মানুষের পাশে থেকেছেন। তিনি দেশ স্বাধীনের জন্য অংশ নেন মুক্তিযুদ্ধে। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সময়, খুব অল্প সময়ের মধ্যেই মনিরামপুরবাসির অন্তস্থলে স্থান পান এসএম লুৎফর রহমান। বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে হারিকেন মার্কা নিয়ে নির্বাচিত হন মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এসএম লুৎফর রহমান।
তৎকালিন রাজগঞ্জ লুৎফর রহমান মহাবিদ্যালয়, বর্তমানে রাজগঞ্জ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করাসহ এলাকার উন্নয়নে তরুন এ সমাজ সেবক গরীব, দুখি, অসহায় মানুষের বন্ধু ছিলেন এসএম লুৎফর রহমাম। মনিরামপুরবাসির প্রিয় মানুষের তালিকায় সদ্য-হাস্যজ্জ্বল লুৎফর রহমান একজন। মনিরামপুরের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন এই মহান মানুষটি।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ সেপ্টেম্বর মনিরামপুর উপজেলা পরিষদের গাড়ী নিজে চালিয়ে মনিরামপুরের বন্যা দুর্গত বানভাষিদের জন্য ত্রান সামগ্রী আনতে গিয়ে যশোর থেকে ফেরারপথে বকচর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই মানুষ। আজও মনিরামপুরবাসির কাছে বিশেষ স্মরণীয় এইদিনটি।

এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর, শুক্রবার মাগরিফ বাদ রাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান- মরহুমের ছোট ভাই রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি