শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে বৃষ্টির অভাবে আমন চাষিরা বিপাকে

যশোর জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পানির অভাবে বিপাকে পড়েছে আমন ধান চাষিরা। বৃষ্টির অভাবে এবার আমন ধানের উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা।

জুলাই মাসে সাধারণত আমনের চারা রোপণের কাজ চলে। কিন্তু এ বছর জুলাইয়ের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পার হলেও বিস্তীর্ণ এলাকার চাষিরা আমন ধানের চারা রোপণ করতে পারেননি। কৃষি বিভাগ বলছেন- এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে।

বৃষ্টির পানির উপর নির্ভর করেই মূলত চাষিরা আমন ধান চাষ করে থাকেন। কিন্তু এবছর জমি চাষ করার মতো বৃষ্টি এখনো হয়নি। মাঠ ফেঁটে চৌচির হয়ে গেছে। বীজতলায় পানি নেই। ফলে চারাগুলোও তেমন ভালো নেই।

এদিকে যেসব জমিতে মেশিন দ্বারা পানি সেচের ব্যবস্থা রয়েছে সেখানকার চাষিরাও বাড়তি খরচ নিয়ে চিন্তায় আছেন।
রাজগঞ্জের হানুয়ার গ্রামের হায়দার আলী (৫০) নামের একজন কৃষক বলেন- মাঠ শুকিয়ে, ফেঁটে চৌচির হয়েগেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে, মাঠে পানি দাড়াবে না। বৃষ্টিপাত হবে, তারপরে জমি প্রস্তুত করে আমনের চারা রোপন করা যাবে।

স্থানীয় ঝাঁপা ইউনিয়ন কৃষি অফিসার ভগীরত চন্দ্র বলেন- প্রতি বছরের জুলাই মাসে যে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির পানিতেই কৃষকরা আমন ধান রোপনসহ প্রয়োজনীয় কাজ সেরে ফেলেন। কিন্তু এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পানির সমস্যায় পড়েছেন আমন ধান চাষিরা। তিনি আরো বলেন- এখনো অনেক সময় আছে। ভারী বৃষ্টি হলেই জমি প্রস্তুত করে, জমিতে আমনের চারা রোপণ করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি