মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে সরিষার বাম্পার ফলনে খুশি কৃষক

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চলতি মৌসুমে সরিষার ব্যাপক চাষ হয়েছে। ইতোমধ্যে রাজগঞ্জ এলাকার প্রতিটি মাঠে শুরু হয়েছে সরিষা কাটা-মাড়াই। এ বছর আবহাওয়া অনূকুলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

এছাড়াও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। আমন ধান কাটার পর রাজগঞ্জ এলাকার কৃষকরা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে থাকে। অনেক কৃষক ক্ষেত থেকে সরিষা তুলে ইরি বোরো ধান রোপণ করছে। এবার সরিষার ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা।

রাজগঞ্জের মোবারকপুর গ্রামের কৃষক সোবহান (৪৫) বলেন- আমি প্রতি বছর আমন ধান কাটার পর জমিতে সরিষা চাষ করি। এবার আবহাওয়া অনুক‚লে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। আমি সরিষা কাটা ও মাড়াই করছি। ফলন ভালো পেয়েছি এবং বাজারে দামও ভালো পাচ্ছি ইনশাআল্লাহ।

একই গ্রামের কৃষক আবুল (৫০) বলেন- সরিষা চাষে খরচ কম, লাভ বেশি। আর সরিষা চাষ করলে বোরো রোপণের সময় ওই জমিতে সার কম দিতে হয়। এজন্য সরিষা চাষ একটি লাভজনক চাষ।

হানুয়ার গ্রামের কৃষক সুমন (৪০) বলেন- বাড়তি ফসল হলেও এবার বাজারে এর দাম ভালো আছে। প্রতি বিঘায় সরিষার ফলন ৪ থেকে ৫ মণ পাওয়া যাছে। এতে আমরা (কৃষক) খুব খুশি। এরপর আমরা বোরো রোপণ করতে পারবো।

স্থানীয় উপসহকারী কৃষি র্কমর্কতা ভগীরথ চন্দ্র বলেন- কৃষকরা এই ফসলটাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করে থাকে। আমরা প্রতি বছর সরিষা চাষের জন্য কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দিয়ে থাকি; এবারও দিয়েছে।

তিনি বলেন- ইতিমধ্যে কৃষকরা সরিষা কাটা ও মাড়াই শুরু করেছে, ফলনও ভালো পাচ্ছে। আশা করছি বাজারে ভালো দামও পাবেন তারা।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া