বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রোহিতায় স্বামী পরিত্যক্তা নারীর দুটো গাভী চুরি

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রোহিতায় স্বামী পরিত্যক্তা নারী তাসলিমা খাতুনের দুটো গাভী চুরি করে নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙ্গে পিকআপে তুলে গাভী দুটি নিয়ে গেছে চোরেরা। বেঁচে থাকার সম্বল হারিয়ে এখন তাসলিমার বাড়িতে চলছে শোকের মাতম। তাসলিমা খাতুনের বর্তমান বসবাস মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের জলকর রোহিতা গ্রামে। বড়ভাই রেজাউল করিম ব্যাংক কর্মকর্তা। পরিবার নিয়ে বাইরে থাকেন। সেই সুবাদে ভাইয়ের বাড়িতে থেকে দারিদ্রতার সাথে সংগ্রাম করে তিন সন্তানকে নিয়ে কষ্টের জীবন তাসলিমার। নিজে গায়ে খেটে ছেলেকে উচ্চমাধ্যমিক পাশ করিয়েছেন। দুই মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়াচ্ছেন কলেজে। স্বামী খোঁজ খবর না রাখায় মাঠে চাষকাজ ও গরু ছাগল পালন করে সংসার টিকিয়ে রেখেছেন তিনি। তাসলিমার ভাষ্য- গোয়াল ঘরে দুটো গাভী, দুটো বাচুর ও তিনটি ছাগল রেখে অন্য দিনের ন্যায় তালাবন্ধ করে রেখেছেন। গতরাত দুটো পর্যন্ত মেয়ে লেখাপড়া করায় তারা জেগে ছিলেন। এরপর ঘরের গেটে তালা দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছেন। রাত তিনটার পর গরুর ডাক শুনে ঘুম থেকে উঠে গেটের তালা খুলতেই চোরেরা গাড়ি টান দিয়েছে। তাসলিমা বলেন- আমরা যেন সহসায় বের হতে না পারি এজন্য চোরেরা ঘরের গেটের বাইরে থেকে তার পেঁচিয়ে রেখে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গাভী দুটো নিয়ে গেছে। একটা গাভীর পেটে বাচ্চা আছে। দুটো গাভীর দাম প্রায় দুই লাখ টাকা। চোরেরা আমাকে নিঃস্ব করে রেখে গেছে। স্থানীয় মনু মিয়া বলেন- মেয়েটা যে কষ্ট করে তা বলার মত না। আমরা মাঠে আসা যাওয়ার সময় তার কষ্ট দেখি। বৃহস্পতিবার সন্ধ্যার সময়ও দেখেছি মেয়েটিকে মাঠে জমিতে কাজ করতে। চোরেরা তাকে শেষ করে গেছে। রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি হাসান বলেন- রাতে গরু চুরির খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়েছে। গরুর কোন সন্ধান করা যায়নি। মেম্বর বলেন- এলাকায় চোর ঢুকছে প্রায়এবং চুরিও হচ্ছে।এদিন এই অসহায় মহিলার দুইটি গরু গোয়াল ঘরের তালা ভেঙ্গে পিকআপে তুলে নিয়ে গেছে। এই বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর বলেন- গরু চুরির খবর কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন