রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর ও রাজগঞ্জে প্রচন্ড শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা

হেলাল উদ্দিন, মনিরামপুর : প্রচন্ড শীতে যশোরের মনিরামপুর ও রাজগঞ্জে ঠান্ডাজ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডেঙ্গুজ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। গত সপ্তাহকাল ব্যাপি এসব রোগে আক্রান্ত রুগীরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়নের বিভন্ন কমিউনিটি ক্লিনিকে এসে চিকিৎসা নিয়েছে।
আবার অনেক রোগী মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে- মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশত রোগী। এরা সবাই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। হাসপাতালে যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের অধিকাংশই ডায়রিয়া, ঠান্ডা কাশি, জ্বর ও নিউমোনিয়ায় ভুগছে। আর বয়স্ক নারী-পুরুষ রোগীরা শ্বাসকষ্ট জনিত নানা সমস্যায় ভুগছে। এদের মধ্যে দুইজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার হাজরাকাটি গ্রামের মিন্টুর শিশু পুত্র হুসাইন (৩), বাকোশপোল গ্রামের জাহাঙ্গীরের ৫ মাসের শিশুপুত্র রাহাত রাব্বি, দুর্গাপুর গ্রামের রাশেদুলের ১ বছর বয়সী কন্যা শিশু আফনান, দূর্গাপুর গ্রামের শরিফুলের শিশু সন্তান ফারিয়া (২ বছর ৬ মাস), মহাদেবপুর গ্রামের পুজা মন্ডল (৩৪), বেগারীতলা গ্রামের তানজুমা (৩২), বৃদ্ধা উমা রানী (৭০), শ্যামলী (৩৩), রেক্সোনা (৪২), শিশু ইলা, ফাতেমা, তানিয়া, মিম, খাদিজা, গীতাসহ প্রায় অর্ধশত রোগী আবাসিকভাবে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের অধিকাংশই ঠান্ডা জনিত কাশি, সর্দি জর, শ্বাসকষ্ট, হাপানি, রিকেটশিয়া, নিউমোনিয়া, ডেঙ্গুজর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

এ ছাড়াও রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিনই ঠান্ডা জনিত রোগী বাড়ছে। গত সপ্তাহের তুলনায় এসপ্তাহে অনেক রোগী বেড়েছে। সেখানে অভিজ্ঞ ডাক্তার না থাকার পরও চিকিৎসা সেবা দিচ্ছেন ফারমাসিষ্ট হিরাশীষ মজুমদার। স¤প্রতি শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতকালিন ঠান্ডা জনিত সর্দি-কাশি ও জ্বর ও শ্বাস কষ্টের প্রাদুর্ভাব দেখা দিয়েছে মনিরামপুর ও রাজগঞ্জে। এতে শিশু ও বয়স্ক ব্যক্তিরা নানা উপসর্গে ভুগছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস বলেন- প্রচন্ড শীতে শিশু ও বয়স্কদের শীত কালিন ঠান্ডা জর, কাশি, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত নানা উপসর্গ দেখা দেওয়ায় বর্তমানে শিশু ও বয়স্করা নানা সমস্যায় ভুগছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীদের আউটডোর ও আবাসিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান- ডেঙ্গু শনাক্তের কীটস সরবরাহ যথেষ্ঠ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত