বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতাকে উৎখাত না করে চুল রাখব না’: মাথা মুড়িয়ে কংগ্রেস নেতার প্রতিজ্ঞা!

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎখাত না করে চুল রাখবেন না বলে শপথ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে শনিবার সকালে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিকালেই জামিন পেয়েছেন এ কংগ্রেস নেতা।

আর আদালত থেকে বেরিয়েই কৌস্তভের হুঙ্কার— ‘মমতার রাতের ঘুম কেড়ে নেব।’ ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে ন্যাড়া হলেন কৌস্তভ।

এ সময় তিনি প্রতিজ্ঞা করেন, ‘যতদিন না মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখব না।’ মুণ্ডনের পর তিনি আরও বলেন, যদি মমতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন।

হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে শুক্রবার গভীর রাতে কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশে।

যদিও কংগ্রেসের অভিযোগ— ‘বিনাকারণে’ বড়তলা থানার পুলিশ তাদের আইনজীবী-নেতাকে গ্রেফতার করে। কৌস্তভের গ্রেফতারির পর কংগ্রেস এবং বামপন্থি আইনজীবীরা তার পাশে দাঁড়ান। প্রদেশ কংগ্রেস এবং বামমহল কৌস্তভের গ্রেফতারির কড়া নিন্দা করে।

পুলিশের বক্তব্য— কৌস্তভকে হুমকি এবং অশান্তি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে। শনিবার সেই মামলা উঠে ব্যাঙ্কশাল কোর্টে।

শনিবার ব্যাঙ্কশাল আদালত কৌস্তভকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তার জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যসহ অন্য আইনজীবী।

সরকারি আইনজীবী আদালতে জানান, কৌস্তুভের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জন্য দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কৌস্তভের আইনজীবীরা প্রশ্ন তোলেন— সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না কেন?

দুই পক্ষের শুনানির পর এক হাজার টাকা বন্ডে কংগ্রেস নেতা কৌস্তভের জামিন গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী