রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাগুরায় করোনা রোধে গণজমায়েত নিষিদ্ধ

করোনা রোধে মাগুরায় গণজমায়েত নিষিদ্ধ
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাগুরায় সব ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) জেলা প্রশাসক ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাগুরা জেলায় করোনা বিস্তার রোধকল্পে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি ব্যক্তির গণজমায়েত নিষিদ্ধ করা হলো।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘মাগুরায় দিন দিন করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী করোনার ঝুঁকি এড়াতে এখন থেকে কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সকল প্রকার সামাজিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের অধিক সমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে তারা জেলার সংশ্লিষ্ট সকল ইমাম, মুয়াজ্জিন ও কাজিদের বিষয়টি অবগত করেছেন।

জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে চার উপজেলার সকল হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?