বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাথায় বল লেগে আহত মোস্তাফিজ, এখন আগের চেয়ে ভালো

অনুশীলনের সময় মাথায় বল লেগে আহত হয়েছেন টাইগার ক্রিকেটে কাটার মাস্টার হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান। এরপর থেকেই সবাই জানতে চাইছিলেন, কেমন আছেন ফিজ? কতক্ষণ বা ক’দিন তাকে থাকতে হবে হাসপাতালে।

বিষয়টি এরইমধ্যে পরিষ্কার করেছে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বলা হয়েছে, এমআরআই’র পর তার মাথায় কোনো ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। তা আপাতত স্বস্তির বিষয়। পরবর্তীতে জানানো হয়, মাথায় পাঁচটি সেলাই পড়লেও আগের চেয়ে ভালো আছেন ফিজ। তাকে আপাতত কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি স্বজনদের সঙ্গে ফোনে কথাও বলেছেন।

মোস্তাফিজের হেড ইনজুরি নিয়ে কথা হয় বিসিবি’র প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, এমন ইনজুরির চিকিৎসার একটা আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে। সাধারণত হাসপাতালে ভর্তি রোগীকে সুস্থ মনে হলেও তাকে ছেড়ে দেয়া হয় না। অনন্ত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। আপাতত মোস্তাফিজকেও তেমনিভাবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় আঘাত পান। তিনি বল করে রান আপ নিতে ফিরছিলেন। এসময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের হাকানো বল আঘাত করে মোস্তাফিজের মাথার বাঁ দিকে। এতে মাঠেই বসে পড়েন তিনি। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা