বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি তুলতে জেনুয়ানের ডুবুরি দল

ডুবে যাওয়া ফেরি তুলতে পাটুরিয়ায় জেনুয়ানের ডুবুরি দল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুয়ান এন্টারপ্রাইজ লিমিটেড-এর ডুবুরি দল ঘাটে পৌঁছেছে।

সোমবার সকালের দিকে প্রতিষ্ঠানের একটি দল পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়। ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান বলেন, ‘রবিবার (৩১ অক্টোবর) নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার সকালে পাটুরিয়া ঘাটে এসেছি।

আমাদের আরও সদস্য পথে রয়েছে। পথে যানজটে আটকে আছে তিন ইঞ্চি ওয়ার মালামাল বোঝাই ট্রাক। নদী পথে আমাদের নিজস্ব ৬টি উইন্স বার্জ, ৬টি পন্টুনসহ আসছে ৬ ইঞ্চি ওয়ার। প্রতিটি পন্টুন ওয়েট টানবে চারশো টন।

তিনি আরও বলেন, ‘ডুবুরিদলসহ তিন ইঞ্চি ওয়ার ঘাটে আসা মাত্র প্রাথমিক সার্ভের কাজ শুরু হবে। তবে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদী পথে রওনা হওয়া ৬টি উইন্স ভার্জের ৬টি পন্টুন ভর্তি ইকুইপমেন্ট আসার পর।

ডুবুরি দল বলেন, ‘নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চারদিন সময় লাগবে।

অপরদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপার বন্ধ এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির কারণে পাঁচ নম্বর ঘাট বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে।

পাটুরিয়া জিরো প্রয়েন্ট থেকে আড়পাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটারের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। পারের অপেক্ষায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম দুভোর্গে রয়েছে যানবাহন চালকেরা। নৌরুটে ছোট, বড় ১৭টি ফেরি যানবাহন পারাপারের জন্য নিয়োজিত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি