শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেধা যোগ্যতা ও দক্ষতায় নিয়োগ দেওয়া হবে পুলিশে: সাতক্ষীরা এসপি

সোমবার (২৭ ফেব্রুয়ারি) হতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুরু হবে নিয়োগ কার্যক্রম। শতভাগ মেধা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ হবে। প্রার্থী সম্পূর্ণ নিজ মেধা যোগ্যতা দক্ষতায় চাকরি পায়। কেউ তাকে দেয় না চাকরি। টিআরসি নিয়োগ সংক্রান্তে আর্থিক লেনদেনের কোন সম্পৃক্ততা পাওয়া গেলে জড়িতদের গ্রেপ্তার, প্রার্থী নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক, দালালচক্র এমনকি পুলিশের কোন সদস্য যদি প্রলোভন দেয় তবে পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করুন। কেউ যদি দালালচক্র প্রতারক চক্র বা নিয়োগ-বাণিজ্য জড়িতদের ধরিয়ে দিতে পারে তাকে বা তাদেরকে পুলিশ সুপার সাতক্ষীরার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও আর্থিকভাবে করা হবে পুরস্কৃত।

সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিকুট কনস্টবল পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ সুপার প্রেসব্রিফিংকালে বলেন এসব কথা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রেস ব্রিফিংকালে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আরও বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এপর্যন্ত আবেদন করেছেন প্রায় ছয় হাজার চাকরি প্রার্থী। এরমধ্যে ২হাজার ৬৪৯জন যোগ্য বিবেচিত হয়েছেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার আর্থিক লেন দেন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হবে। আইজিপি, ডিআইজি ও জেলা পুলিশের কার্যালয় থেকে মনোনিত কর্মকর্তারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখানে কোনো প্রকার তদবীর বা আর্থিক লেন দেনের সুযোগ নেই। কোন মাধ্যম, দালাল, বাটপারের খপ্পরে না পড়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, যদি পুলিশের কোনো সদস্যও এধরনের লেন দেনে জড়িত থাকেন, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আর কেউ যদি কোন দালালকে ধরিয়ে দিতে পারেন পুরস্কৃত করা হবে তাকে।

সাংবাদিকদের লেখনির মাধ্যমে সকলকে সচেতন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলায় নিয়োগ দেওয়া হবে মোট ৭৬জনকে। এরমধ্যে ৬৫জন পুরুষ ও নারী রয়েছেন ১১জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা