সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের গুলিতে ব্যাংক ম্যানেজার নিহত

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কোমরপুর শাখা ব্যবস্থাপক খাদেমুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন।

খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের গাংনী শাখায় জমা দিতে ৪৬ লাখ টাকার একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন খাদেমুল। গ্রামের ফাঁকা মাঠে পৌঁছালে তার পথরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। ব্যাগটি না দেয়ায় খাদেমুলের কোমরে গুলি করে তারা। রক্তাক্ত অবস্থায় খাদেমুল মাটিতে লুটিয়ে পড়লেও ব্যাগটি আঁকড়ে ধরেছিলেন।

এ সময় পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খাদেমুলের কাছে থাকা ৪৬ লাখ টাকার ব্যাগটি পুলিশের হেফাজতে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু