বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়েকে ধর্ষণ পুলিশ পুত্রের, অভিযোগ জানিয়ে গাড়ি চাপায় বাবার মৃত্যু

২ দিন আগে মেয়ের ‘গণধর্ষণ’ হয়েছে। কোনও রকমে সাহস জুগিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন বাবা। কিন্তু আর ফিরলেন না। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তার। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ কানপুরে।

তবে এই মৃত্যুর পিছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের। তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে।

জিনিউজ২৪ এর এক খবরে জানা যায়, ‘গণধর্ষণ’ মামলায় অভিযুক্তদের বাবা দীপু যাদব এবং সৌরভ যাদব দুজনেই কানপুরের কান্নুজ জেলায় পুলিশের সাব ইনস্পেক্টর পদে কর্মরত রয়েছেন। তবে ঘটনায় মূল অভিযুক্ত গলু যাদবকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে নির্যাতিতার পরিবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। ‘গণধর্ষণ’ মামলা দায়ের করার পর থেকেই অভিযুক্তদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। তারা অভিযোগ জানিয়েছে, তাদের মেয়ের গণধর্ষণে ‘পুলিশ জড়িত’। কারণ, গলু যাদব বারবার করে হুমকি দেয়, ‘সাবধানে থাকুন। আমার বাবা পুলিশের সাব-ইনস্পেক্টর।’

নির্যাতিতার পরিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ওই মেয়ের বাবাকে খুন করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত পুলিশ।

ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছে নির্যাতিতার বাবা। ঘটনাস্থল থেকে কানপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কানপুর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা প্রীতিন্দর সিং বলেন, দুর্ঘটনার পরে পুলিশ মামলা গ্রহণ করেছে এবং এ ঘটনায় তদন্ত চলছে।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ