সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন সাতক্ষীরা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি।

নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকারের পরিচালক সৈয়দ রবিউল আলম।

শপথ গ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনীমা রানী মন্ডল এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর রাবেয়া পারভিন।

পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখি, সমৃদ্ধি ও সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ জনগণের সুখে, দুঃখে তাদের পাশে থাকতে হবে। মানুষের কল্যাণে মেয়র ও কাউন্সিলরসহ সকলে মিলেমিশে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কাজ থেকে জনপ্রতিনিধিদের দূরে থাকতে হবে। সততার সাথে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে।’

একই দিনে যশোরের চৌগাছা, বাঘারপাড়া, বাগেরহাট, জীবননগর এবং আলমডাঙ্গা পৌরসভায় নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ

সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় পর্যায়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু

সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সাপোর্টারের মৃত্যু হয়েছে। সোমবার (২০বিস্তারিত পড়ুন

  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন