শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোটরযানের উপর সাতক্ষীরায় ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের মনিটরিং মোতাবেক বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সাতক্ষীরা জেলার বিভিন্ন হাইওয়েতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ধারাবাহিক ভাবে এই তিন দিনে মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ১৭ টি মামলার বিপরীতে ৭ হাজার ২’শত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, সাতক্ষীরার বিভিন্ন সড়কে নিয়মিত যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা জন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে বৃহস্পতিবার বিকালে শহরের লাবসা বাইপাস সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের মধ্যে ৩ টি মামলার বিপরীতে ৯’শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে শুক্রবার বিকালে শহরের বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১১ টি মামলার বিপরীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও শনিবার শহরের বিনেরপোতা এলাকাতে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪ টি মামলার বিপরীতে ৩ হাজার ৩’শত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করে হয়েছে।

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রণয় বিশ্বাস শুভ্র, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ও মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে হবে। যেসকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এ সকল যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান চালমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত