সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদিকে ফোন ড. ইউনূসের, হিন্দুদের নিরাপত্তার আশ্বাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে হিন্দু ও সংখ্য়ালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। এ সময় বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’

নরেন্দ্র মোদি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘নতুন দায়িত্বে আসায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা রইল। আশা করছি দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরবে। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’

গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি

গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে পুরোনো প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিহারের নতুনবিস্তারিত পড়ুন

ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনেরবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতাম
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়