শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবিতে শুভসংঘের যাত্রা শুরু

শুভ কাজে সবার পাশে’ মূলমন্ত্রকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুভসংঘ যবিপ্রবি শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধাণ ফটকের সামনে শুভসংঘের উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে নতুন এ কমিটি যাত্রা শুরু করে।

শুভসংঘ যবিপ্রবি শাখার নবগঠিত এ কমিটিতে উপদেষ্টা হিসাবে আছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার ও কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাব্বির হোসাইন।

কমিটিতে সভাপতি পদে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তৃতীয় শিক্ষার্থী সজীবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলামকে মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি জহুরুল ইসলাম, জোবায়ের হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুর রহমান, ফাহিম মুনতাসির রাব্বি, সাংগঠনিক সম্পাদক এ টি এম মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ উসামা, কোষাধ্যক্ষ ওয়াশিম আকরাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক তামিম, সমাজকল্যাণ সম্পাদক বুশরাত জাহান, ক্রীড়া সম্পাদক শেখ রুহুল, নারী বিষয়ক সম্পাদক অরনি নাহার। কার্যকরী সদস্য- আবু রায়হান, মেহেদী হাসান, জুয়েল রানা, মুহাইমেনুল ইসলাম তালহা প্রমুখ।

উপদেষ্টা পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, ‘শুভসংঘের সদস্যরা সব সময় সকল প্রকার ভালো কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করবে। মেধাবী শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসাবে নিজেরা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে, সমাজ বিনির্মাণে তাদের অগ্রগামী ভূমিকা থাকবে।

নবগঠিত কমিটির উপদেষ্টা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি বলেন, ‘শুভসংঘ সবসময় ভালো কাজে সবার পাশে থাকবে, বিভিন্ন রকম সমাজ সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে সকলের পাশে থাকবে। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে’।

এ সময় শুভসংঘের কর্মসূচীর অংশ হিসাবে সমাজের দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে বৃক্ষ বিতরণ ও সামাজিক বনায়নে তাদেরকে উদ্ভুদ্ধ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত