বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা, বৃক্ষরোপণ ও কেককাটার মধ্য দিয়ে পালিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও সাংবাদিক সমিতির নেতাকর্মীদের উপস্থিতিতে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে যবিপ্রবি স্কুল এন্ড কলেজে ফলজ ও বনজ বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কেককাটার পরবর্তী সময়ে যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি., পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. কে. এম. দেলোয়ার হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এবং জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ প্রমুখ ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সহ সভাপতি কৃষ্ণ বালা, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হোসাইন, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম আকাশ, অর্থ সম্পাদক সজীবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল প্রধান, কার্যনির্বাহী সদস্য আল জুবায়ের রনি, আকাশ আহমেদ, জহুরুল ইসলাম, জোবায়ের হাসান, বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রফার রাজিব মন্ডল ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহমুদুল হাসান প্রমুখ।

এছাড়াও সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন- বিএনসিসি, রোটার‌্যাক্ট ক্লাব, সহায়ক, বিবর্তন, ডিবেট ক্লাব, উৎকর্ষ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, ফটোগ্রাফিক সোসাইটি, সিনেপ্রজন্ম, রোবো সোসাইটি, হাল্ট প্রাইজ, জাস্টমুনা, সেডরো সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানায়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু