শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার

যশোরের শার্শায় ভারত থেকে পাচার হয়ে আসা অর্ধকোটি টাকা মূল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান করেন। ভোররাতে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল ৪৬,৮০,০০০, টাকা।

এবিষয়ে নাভারণ সার্কেলের (এএস’পি) নিশাত আল নাহিয়ান জানান, পলাতক মাদক পাচারকারীদের আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক