যশোরের শার্শায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবার্ড ছিঁড়েছে দুর্বৃত্তরা


যশোরের শার্শায় দুর্বৃত্ত কতৃক রাতের আঁধার জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিল বার্ড ছিড়ে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজার।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম-আহবায়ক সেলিম রেজা বিপুল ও সাবেক নিজামপুর ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল আলম বাটুল পৃথক ভাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সম্বলিত বিল বোর্ড ফস্টুন টানায় গোড়পাড়া বাজারের বিভিন্ন জায়গায়। শনিবার সকালে এসে দেখা যায় সেই ফস্টুন ও বিল বোর্ড সব ছেড়া।
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলন, আমি ঘটনাটা শোনার সাথে সাথে গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ফোন করি এবং এর সাথে যারা জড়িত তাদের সনাক্ত করে ব্যবস্থা নিতে অনুরাধ করি। এ সময় তিনি এই ন্যাংক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরল আলম খান জানান, এ বিষয়ে একটি অভিযাগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

